দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুরে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের বের হয়ে যেতে বলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।
জানা যায়, মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। তিনি ২০২৬ সালের জুনে মাগুরার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন।
সভা শুরুর দিকে পরিচয়পর্ব চলাকালে জেলা প্রশাসক মাইকে প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি ছাড়া অন্য সাংবাদিকদের সভাস্থল ত্যাগ করতে বলেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাকিরা বের হয়ে যান, আপনাদের কাছে নিউজ পৌঁছে যাবে।
জেলা প্রশাসকের এমন ঘোষণায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি মো. রাসেল পারভেজ মাইকে বলেন, সাংবাদিকদের আপনি এভাবে ঘোষণা না দিলেও পারতেন।
প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ফারহান নিপু বলেন, অন্যান্য জেলা প্রশাসক মাগুরায় যোগদানের পর মহম্মদপুরে এলে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক সমস্যা ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। কীভাবে সমস্যাগুলো দূর করা যায় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়েও মতবিনিময় হতো। কিন্তু বর্তমান জেলা প্রশাসক এখন পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কোনো মতবিনিময় করেননি।
দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও প্রেসক্লাব মহম্মদপুরের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুন নবী বলেন, বিগত দিনে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ও সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়েছেন। এবার তারা ভিন্ন চিত্র দেখেছেন।
প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, সকল সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ডাকা হয়। আমন্ত্রণ পেয়ে তারা সেখানে উপস্থিত হন। কিন্তু সভায় জেলা প্রশাসক মাইক নিয়ে সাংবাদিকদের উদ্দেশে হল ছেড়ে চলে যেতে বলেন। সাংবাদিকদের বের হয়ে যাওয়ার বিষয়টি মাইকে ঘোষণা করাটা অত্যন্ত আপত্তিকর ও দুঃখজনক। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে জানতে চাইলে মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, তিনি সাংবাদিকদের বের করে দেননি। তাদের পাশের রুমে বসতে বলেছিলেন। সভায় একজন সিনিয়র সাংবাদিক ছিলেন। মিটিং শেষে তিনি ওই সাংবাদিককে খুঁজেছিলেন, কিন্তু পরে আর পাননি।
এমএস/